১ শতক জমিতে চাষ করুন সারাবছরের শাক-সবজি 😍

 



১ শতক জমিতে চাষ করুন সারাবছরের শাক-সবজি 😍
 তবে বিশ্বাস না হলে ট্রাই করে দেখতেই পারেন‼️

এই মডেল চাষ করলে ৩-৪জনের একটা পরিবারের জন্য 
সারা বছর আপনার পছন্দনীয় প্রায় সব গুলো সবজি চাষ করতে পারবেন সম্পূর্ণ বিষমুক্ত ও নিরাপদভাবে‼️

সারাবছরের সবজি গুলোকে আমরা দুই সিজনে ভাগ করি, 
☘️গ্রীষ্মকালীন এবং 
☘️শীত কালীন।

এই মডেল টা ২৪ ফিট বাই ২৪ ফিট। 

🌿বেড গুলো হবে উত্তর দক্ষিন মুখি
🌿বেডের মাঝখানে মাঝখানে নালা গুলো হবে ১০ ইঞ্চি চওড়া‼️
🌿মোট হবে ৭ টা ‼️

সবজির বেড থাকবে ৫ টা (মাঝখানে), তবে 

দুই মাথায় মাচায় হয় এমন সবজির জন্য আরো দুটি বেড হবে, 

মাঝের ৫ টা বেড হবে ১৬ ফিট করে লম্বা আর ২ ফুট ৪ ইঞ্চি চওড়া, 

দুই মাথায় মাচা গুলো হবে ৩ ফিট চওড়া আর ২৪ ফিট লম্বা।

কোন সবজি কোন সময়ে কোন স্থানে চাষ করবেন🙂❓

☘️গ্রীষ্মকালীন সবজি☘️
পূর্ব দিকের মাচায়,
একদিক থেকে ঝিঙ্গা, কাকরোল, পটল, বরবটি,

মাঝখানের ৫ টা বেডের (পূর্ব থেকে)
প্রথম বেডে টমেটো এবং বেগুন
দ্বিতীয় বেডে মিষ্টি আলু ও কচু
তৃতীয় বেডে কাচা মরিচ 
চতুর্থ বেডে ডাটা শাক, পাট শাক
পঞ্চম বেডে ঢেড়স(ভেন্ডি)

পশ্চিম দিকের মাচায় একদিক থেকে মিষ্টি কুমড়ো, শসা। 
উত্তর ও দক্ষিন মাথায় ৩ টি করে মোট ৬ টি পেপে গাছ। 

☘️শীতকালীন সবজি☘️
পূর্ব দিকের মাচায় একদিকে লাউ, আরেক দিকে খীরা।

মাঝখানের বেড গুলোর(পূর্ব দিক থেকে)
প্রথম বেডে টেমেটো ও বেগুন,
দ্বিতীয় বেডে মূলা ও গাজর,
তৃতীয় বেডে কাচা মরিচ,
চতুর্থ বেডে লাল শাক ও পালং 
পঞ্চম বেডে ফুলকপি ও বাধাকপি

পশ্চিম দিকের মাচায় একদিকে শীম, অন্যদিকে উস্তা করলা। 
পেপে গাছ গুলোর গোড়ায় পুদিনা, ধনিয়া।

🟢অবশ্যই জমি চাষাবাদের সময় ভার্মি-কম্পোস্ট সার ব্যবহার করুন 🟢
🟢জৈব বালাইনাশক ব্যবহার করুন🟢

🔴রাসায়নিক সার/কীটনাশক ব্যবহার না করাই উত্তম🔴

বিষমুক্ত নিরাপদ শাক-সবজি খান, সুস্থ্য থাকুন🌿

#সবজি #শীতকালীন #গ্রীষ্মকালীন
©️



Comments